কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান যারা দেশের বিভিন্ন সেক্টরে ভাল পদে চাকুরীসহ ভাল স্থানে রয়েছেন তাদেরকে নিয়ে ঈদ পুনর্মিলনী করেছে উপজেলা প্রশাসন।

পাশাপাশি বুয়েট, মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং স্কুল ক্রিকেটে দেশ সেরা খেলোয়ার নির্বাচিত হওয়ায় ক্রিকেটার ইমতিয়াজ শিহাবকে দেয়া হয়েছে সংবর্ধনা।

গত সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি হয়। উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুর রউফ, পুলিশ বিভাগের অতিরিক্ত ডিআইজি রশীদুল হাসান (সাজু), উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ধসঢ়; মোঃ আবুল কালাম বারী পাইলট, রংপুর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মোঃ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন বাবুল, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, বেগম রোকেয়া কলেজের সহযোগি অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, প্রেস
ক্লাব আহŸায়ক আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী।

পরিচয় পর্বে উপজেলা নির্বাহী অফিসার অতিথিদের হাতে দু’টি লাল গোলাপ ফুল তুলে দেন, অন্যদিকে কিশোরগঞ্জের কৃতি সন্তান যাকে ভাওয়াইয়া গানের প্রাণ পুরুষ বলা হয়, সেই মহেশ চন্দ্র রায়ের ভাওয়াইয়া গানে বরণ করে নেয়ায় অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ হয়।

ভাওয়াইয়া গানে অনুষ্ঠানটি যেন একটি ভাবের মিলন মেলায় পরিণত হয়। প্রাণ খুলে কথা বলেন একে অপরে। অনুভূতিতে অনেকে বলেন- জানি না কত বছর পর একে অপরে দেখা হল।

অনেকের চেহারাও ভুলে গেছি। যেন শৈশবে আছি আমরা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এ বছরে মেডিকেল কলেজ, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ উপজেলা থেকে
ভর্তির সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং স্কুল ক্রিকেটে দেশসেরা, ম্যান অব দ্যা ফাইনাল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সেরা বলার নির্বাচিত হওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তান ইমতিয়াজ শিহাবকে সংবর্ধনা দেয়া হয়।

বুয়েট ও মেডিকেলে ভর্তির সুযোগ প্রাপ্ত জাকারিয়াকে একটি ল্যাপটপ এবং অন্যান্যদের হাতে দেয়া হয় নগদ অর্থ। এছাড়াও আমন্ত্রিতদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ ও প্রেস ক্লাবের সহযোগিতায় এবং শাহনেওয়াজ শাহ্ধসঢ়;’র উপস্থাপনায় এ অনুষ্ঠানটি হয়েছে।