
জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসেছে। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় টিকার চতুর্থ চালানটি নিয়ে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট শনিবার বিকাল ৩টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে টিকাগুলো নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয় প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই দ্বিতীয় চালান আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকা। সর্বশেষ গত ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা ঢাকায় এসে পৌঁছায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।