ছবি কলম কথা
ছবি কলম কথা

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ ফখরুল ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান পলি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।