চলতি মৌসুমে টানা ১৪ দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। গতকাল রোববার (১৬ এপ্রিল) চুয়াডাঙ্গা ও যশোরে যৌথভাবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে আবারও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে শনিবার (১৫ এপ্রিল) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আরও কয়েকদিন তাপদাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর রহমান।
এদিকে তীব্র তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। জানা গেছে, গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গায় অস্বাভাবিক তাপদাহ বিরাজ করছে।
প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ছে। তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। কিন্তু গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
দিনে বাসায় থাকা দায় হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে রাতে মশার যন্ত্রণা। গরমে সঙ্গে ঘন ঘন লোডশেডিং হওয়ায় সারারাতই নির্ঘুম কাটাতে হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।