ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: অদ‍্য বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে জামালপুর সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যগণের অংশগ্রহণে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

 

নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং ৯নং শরিফপুর ইউনিয়ন পরিষদের সচিবের সঞ্চালনায় এ সময় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন-

৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ মাজেদা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ আসমা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ আনোয়ারা বেগম, ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ জিয়াউর রহমান, ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ রমজান আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ সুরুজ ফকির, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ উসমান গণি, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ আনোয়ার হোসেন, ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ আব্দুল কুদ্দুস কদর, ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ কেরামত উল্লাহ, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ আশরাফ হোসেন ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ সেলিম রেজা।

পরে উপস্থিতির মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।