
জাপানের সঙ্গে ২ দশমিক ৬৬৫ বিলিয়ন (২৬৬ কোটি ৫০ লাখ) মার্কিন ডলারের বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি বিনিয়োগ প্রকল্প এবং ১টি বাজেট সহায়তা সংক্রান্ত সহায়তা রয়েছে।
আজ সোমবার (২২ নভেম্বর) শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কনফারেন্স রুমে বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকির সঙ্গে বিনিময় নোট এবং বাংলাদেশের জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া নিজ নিজ দেশের পক্ষে ঋণচুক্তি স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত এসব ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।