
সহকারী প্রোগ্রামার পদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর থেকে এ প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
বিজ্ঞপ্তি অনুসারে, যোগ্যপ্রার্থীরা বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করা যাবে ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রার্থী ১৮ মার্চ থেকে ৩১ মে’র মধ্যে প্রবেশপ ত্র ডাউনলোড করতে পারেননি তারাও এ সময়ের মধ্যে ডাউনলোড করতে পারবেন।
নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে, পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ১৮ মার্চ থেকে ৩১মে’র মধ্যে যারা প্রবেশপত্র ডাউনলোড করেছে তাদের পুনরায় ডাউনলোড করার প্রয়োজন নেই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।