করোনার কারণে বিনিয়োগে কিছুটা ভাটা পড়লেও তা আবার ঘুরে দাঁড়াচ্ছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ২০,৪৬৪ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছেন।

যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৬% বেশি। ওই সময়ে বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ ছিল ১৩,৯৮৪ কোটি টাকা। এক বিজ্ঞপ্তিতে বিডা জানিয়েছে, ১৮৯টি শিল্পপ্রতিষ্ঠান এই বিনিয়োগের প্রস্তাব করেছে।

রাসায়নিক শিল্প, সেবা, প্রকৌশল, টেক্সটাইল খাতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ প্রস্তাব দিয়ে নিবন্ধন করেছেন উদ্যোক্তারা।