
ব্যাংকগুলোর চাহিদা মেটাতে প্রচুর ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। তবুও দর বাড়ছে। ব্যাংকগুলো এখন একে অন্যের কাছ থেকে ডলার কিনছে ৮৫ টাকা ৮০ পয়সা দরে।
চলতি মাসের শুরুতে যা ছিল ৮৫ টাকা ৭০ পয়সা। আগস্টে আন্তঃব্যাংক লেনদেনে দর ৮৫ টাকার কম ছিল। আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে ৮৬ টাকায়। আর খোলাবাজারে দাম ৯০ টাকা।
মূলত গত আগস্ট থেকে ডলারের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। আমদানিতে ব্যাপক প্রবৃদ্ধি এবং রেমিট্যান্স কমায় নিজেদের কাছে থাকা ডলার দিয়ে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে অনেক ব্যাংক। গত অর্থবছর রেমিট্যান্স ৩৬% বাড়লেও চলতি অর্থবছরে অক্টোবর পর্যন্ত ২০% কমেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।