
গ্রাহকের সুবিধার্থে সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয় কার্যক্রম আরও সহজ হচ্ছে। কোনো গ্রাহক যে কোনো স্কিমের সঞ্চয়পত্র একবার কিনলে আরও সঞ্চয়পত্র কিনতে ওই গ্রাহককে আর কোনো ডকুমেন্ট (ক্রেতা ও নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি, টিআইএন) দিতে হবে না।
প্রথমবার দেওয়া ডকুমেন্ট ব্যবহার করেই পরে ইচ্ছেমত সঞ্চয়পত্র কেনা যাবে। সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয় কার্যক্রমের সংশোধিত বিধিমালার মাধ্যমে অনলাইনে একটি প্লাটফর্মে এনে গ্রাহকদের এই সুবিধা প্রদানের কাজ চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
এটি কার্যকর হলে বর্তমানে সঞ্চয়পত্রের প্রচলিত চারটি স্কিমের পৃথক নীতিমালা বিলুপ্ত হবে। ব্যাংক ও ডাকঘরের কার্যক্রম সহজ হওয়ার পাশাপাশি অনলাইনে সেবা নিতে পারবেন গ্রাহকরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।