
দেশের সর্বস্তরের গ্রাহকদের লেনদেন আরও সাশ্রয়ী করতে নতুন বছরে ক্যাশ আউট চার্জ কমালো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ‘ট্যাপ’। এখন থেকে ট্যাপ জেনারেল অ্যাকাউন্টের গ্রাহকরা অ্যাপ দিয়ে দেশের যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে প্রতি হাজারে মাত্র ১৪ টাকা ৭০ পয়সা (১.৪৭%) খরচে ক্যাশ আউট করতে পারবেন।
এই ক্যাম্পেইন বিষয়ে ট্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান নাজমুল হাসান বলেন, যাত্রার শুরুতে আমরা দেশের ৬৪ জেলায় ট্যাপের এই সেবা ছড়িয়ে দিয়েছি। নতুন বছরে নতুন প্রত্যয়ে আমরা গ্রাহকদের জন্য ক্যাশ আউট চার্জ কমিয়েছি।
একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে ডিজিটাল লাইফস্টাইল ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। তার ধারাবাহিকতায় আমরা এ সাশ্রয়ী ক্যাশ আউট চার্জ এনেছি।
দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করতে এবং গ্রাহকদের নিরাপদ সেবা দিতে গত ২৮ জুলাই ট্যাপের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।