
স্বয়ংক্রিয় মেশিনারিজ এবং ৪র্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে পোশাক খাতের নারী শ্রমিকরা।
এই পরিপ্রেক্ষিতে নিট খাতের পোশাক কারখানার নারী শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করতে সহযোগিতা দেবে উন্নয়ন সংস্থা সুইসকন্টাক্ট বাংলাদেশে। এ বিষয়ে সুইসকন্টাক্ট বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে বিকেএমইএ।
চুক্তি অনুযায়ী, বিকেএমইএর সদস্যভুক্ত কারখানার নারী শ্রমিকদের উৎপাদনশীলতা, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, নেতৃত্বের মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।