
আয়কর অধ্যাদেশ অনুযায়ী রিটার্ন দাখিল করার নির্ধারিত সময় পেরিয়ে গেছে। যদিও বিশেষ বিবেচনায় ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তারপরও এখনো ৭৯ শতাংশ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেননি।
ফলে মাত্র প্রায় ২১ শতাংশ টিআইএনধারী করদাতা রিটার্ন দাখিল করেছেন বলে জানা গেছে। এনবিআর থেকে পাওয়া হিসাব অনুযায়ী, গতকাল মঙ্গলবার পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৫৩১ জন করদাতা। এছাড়া সময় বৃদ্ধি আবেদন জমা পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৮৬টি।
যার বিপরীতে আয়কর এসেছে ১ হাজার ২৫০ কোটি ২৬ লাখ টাকা। এনবিআর থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৩১টি কর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন জমা পড়েছে খুলনার কর অঞ্চলে। এখানে ১ লাখ ৩১ হাজার ৪৮৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন, যেখানে কর আহরণ হয়েছে ৬৪ কোটি ২৭ লাখ টাকা। অন্যদিকে, সবচেয়ে কম ২৩৩টি রিটার্ন দাখিল হয়েছে ঢাকার বৃহৎ করদাতা ইউনিটে। যার বিপরীতে কর এসেছে ১০৫ কোটি ৫ লাখ টাকা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।