হঠাৎ করে ৩/৪ টাকা দাম বাড়ছে সব ধরনের চালের কেজিতে। বাজারে চাহিদার শীর্ষে থাকা গরিবের মোটা চালের কেজিও বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা। তবে এই মানের চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নবিত্ত শ্রেণির মানুষ।

প্রতিদিনের চালের খরচ যোগাতেই তারা হিমশিম খাচ্ছেন। ৫/৬ জনের একটি পরিবারে শুধু চালের খরচ মেটাতেই লাগছে ১০০ টাকা। এ অবস্থায় খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের ওপর ভরসা করছে এক শ্রেণির সাধারণ ভোক্তা।

তবে সরকারের কাছে চালের পর্যাপ্ত মজুত থাকার পরেও বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে তা পৌঁছাচ্ছে না অধিকাংশ ভোক্তার কাছে- এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।