দেশে আসছে ই-কর্মাসের নতুন আরেকটি প্লাটফর্ম। ‘ই-রাজ’ নামের এই প্লাটফর্ম নিয়ে আসছে দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপ।

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘ক্রেতাদের সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে ভালো পণ্য উপহার দেওয়ার লক্ষ্যেই মানসম্মত পণ্যসম্ভার নিয়ে আমরা চালু করতে যাচ্ছি ‘ই-রাজ’ সেবা। যেখানে ঘরে বসেই ক্রেতারা সহজেই মিনিস্টারের ইলেকট্রনিক পণ্য ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য ক্রয় করতে পারবেন।’

ইভ্যালি, আলেশা মার্টসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদ ও নানা সমালোচনার মধ্যে ক্রেতাদের সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে ভালো পণ্য উপহার দেওয়ার লক্ষ্য সামনে রেখেই এই প্লাটফর্মটি নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

শনিবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ই-কমার্স সাইটের লোগো উন্মোচন করা হয়। এখান থেকে গ্রাহকরা মিনিস্টার গ্রুপের যেকোনো পণ্য কিনতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।