
আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৭০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া। নমনীয় এই ঋণে সুদের সর্বোচ্চ হার শূন্য দশমিক ০৫ শতাংশ।
কোনো কোনো প্রকল্পে নামমাত্র শূন্য দশমিক ০১ শতাংশ হারে সুদ পরিশোধের সুযোগ থাকছে। মোট ১৫টি উন্নয়ন প্রকল্পে এই অর্থ কাজে লাগানো হবে। রোববার ঢাকায় এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। সূত্র জানিয়েছে, স্বাক্ষরিত ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট চুক্তির আওতায় চলতি অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে ১০ কোটি ডলার দেওয়া হবে।
বাকি অর্থের মধ্যে সড়ক পরিবহন করপোরেশনের বাস্তবায়নাধীন এসি বাস ক্রয় প্রকল্পে ৫ কোটি ১০ লাখ ডলার, ঢাকা ওয়াসার আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণে আড়াই কোটি ডলার দেওয়া হতে পারে। অবশ্য এজন্য পৃথক চুক্তি সই করার প্রয়োজন হবে।
এ ছাড়া চট্টগ্রামের কালুরঘাটে সড়ক এবং রেল সেতু নির্মাণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল (দ্বিতীয় পর্যায়) প্রকল্পে অর্থ সহায়তা দেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।