ভারত সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর কৌশিক বসু আইএমএফের ঋণ না নিলে হয়তো বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হলেও হতে পারতো বলে জানিয়েছেন ভারত সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর কৌশিক বসু।
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি শাস্ত্রে অধ্যাপনা করা কৌশিক বসু।
মানুষের মাঝে সরকার এবং ক্ষমতায় থাকা রাজনীতিকদের প্রতি যেন অনাস্থা তৈরি না হয়, এ বিষয়টি উল্লেখ করে কৌশিক বসু বলেন, নাগরিকদের মধ্যে আস্থা না থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সার্বিকভাবে যেকোন দেশের অগ্রগতিও ধীরে চলে।
তিনি বলেন, বাংলাদেশ, ২০১৫ তে যখন দেখেছি তখন থেকে রিজার্ভ অনেক বেড়েছে। কিন্তু সত্য যে গত দুই বছর রিজার্ভের উপর চাপ পড়েছে তবে সেটা শুধু বাংলাদেশেই ঘটেনি সারা বিশ্বের উপরেও পড়েছে। ২০১৫-২০২০ রিজার্ভ ধারাবাহিক বেড়েছে। অর্থনীতির যে প্রবাহমান ধারা অব্যাহত রয়েছে তাতে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়ে যাবে।
ট্যাক্স জিডিপি অনুপাতের হার বাড়ানোর যে শর্ত তার সাথে একমত পোষণ করেছেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগের হার বৃদ্ধি পাচ্ছে। তাই উচিত হবে ট্যাক্স জিডিপি বাড়ানো। তবে বাস্তবায়নযোগ্য হতে হবে। বাংলাদেশের অর্থনীতির কিছু জায়গায় বাংলাদেশ খুবই ভালো করছে এখন।
তিনি আরও বলেন, ১৯৯১ সালে ইন্ডিয়ায় পুনরায় যে অর্থনৈতিক অবস্থা ফেরানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার দশ বছর আগে থেকেই সেগুলো নিয়ে লেখালেখি হতো। যখন ইন্ডিয়ার অর্থনীতির অবস্থা ভয়াবহ খারাপ হলো, ইন্ডিয়া দেউলিয়া হবার মতো অবস্থা তৈরি হলো তখন তাড়াহুড়ো করেই সব সিদ্ধান্ত নেওয়া হলো। এমনটা হওয়া জীবনেরই অংশ।
কৌশিক বসু বলেন, আইএমএফ যে শর্তগুলো ইন্ডিয়ার জন্য দিয়েছিল সেগুলোর অর্ধেকটাই ছিল ইন্ডিয়ার অনেকেরই পরামর্শ। যারা বুঝেছিলেন ইন্ডিয়ার কিছু রীতি-নীতির বদলানো দরকার। হয়তো বা তেমনটাই ঘটেছে বাংলাদেশের ব্যাপারেও।
তিনি বলেন, সাপ্লাই চেইনের সমস্যা যে সারা পৃথিবীকে নড়বড়ে করে দিতে পারে তা বুঝিয়ে দিয়েছে করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সারা পৃথিবীর উচিত হবে শিক্ষা ব্যবস্থায় আরো বেশী বিনিয়োগ করা। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অনেক ভালো করছে।
তবে আরো বেশি ভালো করাতে হবে। একটা দেশের দুটি খাতের দিকে লক্ষ্য রাখা উচিত একটা হলো স্বাস্থ্যখাত যার মধ্যে রয়েছে ঔষধ শিল্প আর শিক্ষা খাত যে দুটোতেই বাংলাদেশ চমৎকারভাবে ভালো করছে।
ভিডিও: সৌজন্যে চ্যানেল আই
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।