রাজধানীর মুরগির বাজারে এক রাতের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে কমতির দিকে রয়েছে ডিমের দাম। শুক্রবার (১০ মার্চ) সকালে কারওয়ানবাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫৫ থেকে ২৬০ টাকায়। বৃহস্পতিবারও (৯ মার্চ) বিক্রি হয়েছে ২৩৫ থেকে ২৪০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে দাম বেড়েছে দেশি ও সোনালি মুরগির দামও।

তবে চাহিদা মতো মুরগিও পাচ্ছেন না বিক্রেতারা। এতে অনেকটা কমেছে বিক্রিও। এদিকে, দুই সপ্তাহ ধরেই কমছে ডিমের দাম। গত সপ্তাহে এক দফা কমার পর এ সপ্তাহেও ডজনে ৫ থেকে ১০ টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে ১২৫ টাকা ডজন হিসেবে, আর সাদা ডিমের দাম পড়ছে ১২০ টাকা।