
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মানুষকে প্রতারিত করবেন না। জীবনের সকল সঞ্চয় দিয়ে মানুষ মাথাগোজার একটু ঠাঁই খুঁজে পেতে একটি ফ্ল্যাট ক্রয় করেন। প্রতারিত হলে তার আর কিছুই থাকে না।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহাব) আয়োজিত ৫ দিনব্যাপী ‘রিহাব ফেয়ার-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ক্রেতাদের স্বার্থ রক্ষায় ডেভেলপার কোম্পানিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বাস করেন, তারা সবাই একটি নিজস্ব আবাসস্থল প্রত্যাশা করেন।
দেশের আবাসন খাত অনেক এগিয়ে গেছে। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে আবাসন খাতেরও উন্নত হয়েছে। এ শিল্প খাত দিন দিন বড় হচ্ছে। সরকার পরিকল্পিতভাবে ঢাকাসহ বড় বড় শহরগুলো গড়ে তোলার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এজন্য আবাসন খাতের ব্যবসায়ীদেরও সহযোগিতা প্রয়োজন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।