
দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২১’ স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ -এর ১৩তম আসরে দারাজকে বাংলাদেশের মোস্ট লাভড ই-কমার্স ব্র্যান্ড এবং ১৩তম মোস্ট ভ্যালুড ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
এই ব্যাপারে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘দেশের ই-কমার্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছে দারাজ বাংলাদেশ। এরই ধারাবাহিকতায়, আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি।
এই পুরস্কারের মাধ্যমে এই বিষয়টিই প্রতিফলিত হয়েছে বলে আমরা অত্যন্ত আনন্দিত। সামনের দিনগুলোতে এই স্বীকৃতি গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী সমাধান এবং সেবা নিয়ে আসতে আমাদের অনুপ্রাণিত করবে। আমাদের সকল গ্রাহক এবং অংশীজনদের তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, দেশের ব্র্যান্ডগুলোকে বাজারে তাদের অবদানের জন্য স্বীকৃতি দিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করার লক্ষ্যে ২০০৮ সালে নিয়েলসেন বাংলাদেশের হাত ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড যাত্রা করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।