সয়াবিন তেল এখনও চড়া দামে বিক্রি হচ্ছে
সয়াবিন তেল এখনও চড়া দামে বিক্রি হচ্ছে

দেশের বাজারে এখনও ভোজ্যতেল সয়াবিন বাড়তি দামেই বিক্রি হচ্ছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৮০ থেকে ২০০ ক্রয় করছেন ভোক্তারা। চড়া দামের বাজারের লাগাম টেনে ধরতে অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অধিদফতররের বিশেষ অভিযান করা হয়েছে।
তিনি বলেন, রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজের আড়ত ও যাত্রাবাড়ীর ভোজ্যতেলের পাইকারি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কেজিতে ৩০ টাকা বেশি দামে বিক্রি করায় আবুল খায়ের ট্রেডার্সকে সিলগালা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে থাকা প্রায় ৬০ ড্রাম তেল জব্দ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে রোববার অধিদদফতরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। অসংগতি পেলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।এদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পণ্য মূল্য তালিকায় শনিবার বলা হয়েছে, এক লিটারের বোতলজাত সয়াবিন সাত দিনের ব্যবধানে ২ দশমিক ১৩ ও মাসের ব্যবধানে ৩ শতাংশ দাম বেড়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।