দ্রুত পোশাক খাতের ৬০ শতাংশ কর্মীকে দক্ষ করা হবে। এজন্য সরকারসহ সবার সহযোগিতা প্রয়োজন হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
গতকাল সোমবার (১৭ অক্টোবর) গুলশানের একটি হোটেলে ‘নেটওয়ার্ক টু ইন্টারোগেটিভ প্রোডাক্টিভিটি অ্যান্ড অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইমপ্রুভমেন্টস’ শীর্ষক সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ফারুক হাসান বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আগামী দিনে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হওয়ার জন্য দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে ক্রমাগতভাবে মনোযোগ দেয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে রফতানি আয় ১০০ বিলিয়ন ডলারের টার্গেট পূরণে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের পোশাক শিল্পে বিপুল প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
যেহেতু আমরা উন্নয়নের পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই শিল্পের সামনের দিন প্রতিটি সুযোগকে কাজে লাগাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এক্ষেত্রে বিজিএমইএ-এর কমপ্লেক্সে দক্ষতা, উদ্ভাবন ও পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কেন্দ্র (সেন্টার অব ইনোভেশন, এফিশিয়েন্স অ্যান্ড ও এসএইচ) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।
এই কেন্দ্রের লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতার উন্নয়ন, শিল্প প্রকৌশল, পণ্য উন্নয়ন, চতুর্থ শিল্প বিপ্লব, টেকসই উন্নয়ন, লিন উৎপাদন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে কাজ করা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।