ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোকামে ধানের তীব্র সংকটে বাড়ছে দাম। সংকট ও মূল্যবৃদ্ধির কারণে ধানের বেচাকেনা কমেছে প্রায় ৬০ শতাংশ। ধানের এই তীব্র সংকট আরও এক মাস থাকবে বলে জানিয়েছে মোকাম সংশ্লিষ্টরা।
তবে সংকট প্রকট হলে চালের দাম বাড়ার পাশাপাশি অনেক চালকল বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চালকল মালিকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, শত বছরেরও বেশি সময় ধরে আশুগঞ্জের মেঘনা নদীর ভিওসি ঘাটে ধানের হাট বসছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটে কয়েক কোটি টাকার ধান বেচাকেনা হয়।
এই হাটকে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম হিসেবে ধরা হয়। মূলত এই মোকামই জেলার আড়াইশ চালকলে ধানের যোগান দেয়। আশুগঞ্জ মোকামে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটসহ অন্তত ৭ জেলা থেকে ধান নিয়ে আসেন বেপারীরা।
ধানের মৌসুমে মোকামে প্রতিদিন ১ লাখ মণেরও বেশি ধান বেচাকেনা হয়। আর বাকি সময় বেচাকেনা হয় ৫০ থেকে ৬০ হাজার মণ ধান। তবে অক্টোবর মাসের শুরু থেকেই ধানের সংকট দেখা দিয়েছে মোকামে।
এর ফলে সব জাতের ধানের দামই বেড়েছে। মোকামে এখন বিআর-২৮ জাতের ধান প্রায় ১০০ টাকা বেড়ে প্রতি মণ কেনাবেচা হচ্ছে ১৩৫০ থেকে ১৩৮০ টাকা। বিআর-২৮ জাতের ধান ৭০ টাকা বেড়ে বেচাকেনা হচ্ছে ১৩২০ থেকে ১৩৫০ টাকা দামে।
আর মোটা ধানের প্রতি মণের বাজার দর প্রায় ১০০০ টাকা। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মোকামে বেচাকেনা প্রায় ৬০ শতাংশ কমে এখন দিনে ২০ হাজার মণের কিছু বেশি ধান বেচাকেনা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কয়েকটি জেলায় চাল সরবরাহ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।