গত তিন দিনে মূলধন কমলো প্রায় ৩ হাজার কোটি টাকা
গত তিন দিনে মূলধন কমলো প্রায় ৩ হাজার কোটি টাকা

কোরবানি ঈদের পরের তিন কার্যদিবস পতন দিয়ে পার করেছে শেয়ারবাজার। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচক। এতে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় তিন হাজার কোটি টাকা। একই লেনদেনের পরিমাণও কমেছে।
এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১৪ শতাংশের বেশি। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৫,৯৬০ কোটি টাকা।
যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ১৮,৭৭২ কোটি টাকা। অর্থাৎ গেলো সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ২,৮১২ কোটি টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৩৪টির। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।