পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে
পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে

মাত্র ২ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে।
সোমবার (১৮ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে জানা গেছে, ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা করে। একই সঙ্গে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছে, ‘ভারত থেকে আমদানির কারণেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম’। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রতন মুদাদ বলেন জানান, ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যে কারণে কমতে শুরু করেছে দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজ দাম বৃদ্ধি হবে না। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি। হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার (১৭ জুলাই) ভারতীয় ৩২ ট্রাকে ৮৫৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।