ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র সচল রাখার সিদ্ধান্ত যৌক্তিক
ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র সচল রাখার সিদ্ধান্ত যৌক্তিক

দেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে ফের ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে সরকার। এ অবস্থায় জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, লোডশেডিং করে উৎপাদন বন্ধ রাখার চেয়ে ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র সচল রাখার সিদ্ধান্ত যৌক্তিক।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে ১৯ জুলাই থেকে দশদিন সারাদেশে বন্ধ ছিল ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এ সময় ডিজেল চালিত জেনারেটরের ব্যবহার বাড়ায় সার্বিকভাবে দেশে ডিজেলের ব্যবহা কমেনি বিধায় ফের ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ফিরে যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন।
তিনি বলেন, লোডশেডিং করলে অর্থনৈতিক প্রভাব পড়ে। সেজন্য সরকার সবকিছু দেখে জ্বালানি খরচ বাড়লেও ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম বলেন, জ্বালানি সাশ্রয়ে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত সময়োপযোগী ছিল না। তবে আলোকসজ্জা বন্ধসহ জ্বালানি সাশ্রয়ের কার্যকরী সব পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।