দেশে জ্বালানি তেলের দাম ৫টাকা কমালো সরকার
দেশে জ্বালানি তেলের দাম ৫টাকা কমালো সরকার

দেশে জ্বালানি তেলের দাম ৫টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরপরেই সমন্বয় আনতে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
তবে বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, প্রতি কিলোমিটারে ৫ পয়সা করে ভাড়া কমানোর নতুন প্রস্তাব দেয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বিষয়টি উঠে এসেছে। এদিকে, বুধবার বিকেলে বিআরটিএ সদর কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া সমন্বয়ের বিষয়ে বৈঠক করবে বিআরটিএ। সেখানেই বাস ভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এদিকে, জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর পর লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা, পেট্রোল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।