চলমান অর্থনৈতিক সংকটের মাঝে ফের দুঃসংবাদ দিলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, এ বছরই অর্থনীতির প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নেমে যাবে।

এই সংকট থেকে উত্তরণের উপায়ও জানিয়েছে আইএমএফ। বাংলাদেশকে বিনিয়োগ বাড়ানো, মূল্যস্ফীতি যত সম্ভব নিয়ন্ত্রণে রেখে দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমেদ।

এদিকে মহামারি করোনার ধাক্কা সামলে উঠতে না উঠতে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাবে ওলটপালট হয়ে গেছে বিশ্ব অর্থনীতি। এতে গত বছরের তুলনায় গোটা বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি নেমে আসবে অর্ধেকে।

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে অস্থির পণ্য বাজারের জন্য খুব বেশি সুখবর দেয়নি আইএমএফ। আর তাই ২০২২ সালে বিশ্ব মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশে গিয়ে ঠেকবে।

বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমেদ বলেন, এখনও স্বস্তিতে আছে বাংলাদেশ, তবে তা ধরে রাখতে সরকারকে আরও জনমুখী উদ্যাগ নিতে হবে।