
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ব্লেন্ডেড লার্নিংয়ের (অনলাইন ও অফলাইন অ্যাডুকেশন) সফলতা অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপর নির্ভর করে।
এজন্য আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর সহকারী মহাপরিচালক (শিক্ষা) স্টেফানিয়া জিয়ানিনির সভাপতিত্বে ব্লেন্ডেড লার্নিং বিষয়ক মিনিস্টারিয়াল ব্রেকফাস্ট মিটিংয়ে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে শিক্ষামন্ত্রী এ মতামত দেন।
দীপু মনি বলেন, তথ্যপ্রযুক্তির বাস্তবতায় আমাদের অনলাইন শিক্ষায় যেতেই হবে। কোভিড-১৯ আমাদের এ নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে। বাংলাদেশ ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে শক্তিশালী করেতে একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কাজ করছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।