আইজিসিসি ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আইজিসিসি ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকার ভারতীয় হাই কমিশন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ মার্চ) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এদিকে, ভারতীয় হাই কমিশনার তার বক্তব্যে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি ও শক্তিশালী এবং মানুষে মানুষে সংযোগ স্থাপনের জন্য সাংস্কৃতিক কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন। আইজিসিসির শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে আইজিসিসির শিক্ষার্থীরা গত মাসে প্রয়াত হওয়া সঙ্গীত জগতের তিন মহান ব্যক্তিত্ব ভারতরত্ন লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
২০১০ সালের ১১ মার্চ ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের তৎকালীন সভাপতি ড. করণ সিং এবং বাংলাদেশের তৎকালীন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ঢাকার ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।