ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন ইউনিটের (এ, বি ও সি) প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ০৪ জানুয়ারি (মঙ্গলবার) থেকে প্রথম মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বুধবার (২৯ ডিসেম্বর) ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন।

ওয়েবসাইটে প্রকাশিত তালিকা ও ভর্তি বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্যমতে, জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করা হয়। প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ‘এ’ ইউনিটে ৯৭৫ জন শিক্ষার্থী এবং ‘বি’ ইউনিটে ৬৪৬ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪৩ জন শিক্ষার্থী।