২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে মাসিক বেতন আদায়ের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (১৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন আবেদনের মাধ্যমে দুই ধাপের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার তৃতীয় ধাপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন চলতি বছরের জানুয়ারি থেকে আদায় করতে হবে।
ভর্তি নীতিমালা অনুসরণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন এর আগে আদায় না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।