জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি ) আবৃত্তি সংসদের ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী পর্ষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ এহসানুল হক রকি এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজুল ইসলাম।
১৬ নভেম্বর (বুধবার ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, সাদিকা নিসা ও সাজিয়া ইফফাত। যুগ্মসাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন, আব্দুল্লাহ আলম নুর ও মঈন আল মুবাশ্বির। সাংগঠনিক সম্পাদক হিসাবে বেনজির আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে রিদুয়ান ইসলাম, কর্মশালা সম্পাদক হিসাবে শিউলী আক্তার, দপ্তর সম্পাদক আতিক মেজবাহ লগ্ন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, এবং অনুষ্ঠান সম্পাদক অনামিকা গাইন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন জবি আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে. এম. সুজাউদ্দিন, সদ্য বিদায়ী সভাপতি মো. জহির উদ্দীন এবং সাধারণ সম্পাদক নাসুহা নুহিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।