দীর্ঘ ৫ বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ ইউনিটের সম্মেলন। গত ২৮ নভেম্বর থেকে হল সম্মেলন শুরুর কথা থাকলেও নানা কারণে তা নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি শাখা ছাত্রলীগ।

তবে আগামী দু’একদিনের মধ্যেই হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি জানান, ‘হল সম্মেলনের তারিখ আমরা আগামী দুই এক দিনের মধ্যে জানিয়ে দিব।’