
ঢাকাসহ দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ আবেদনপত্র গ্রহণ করা হবে।
২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) মাধ্যমিক শিক্ষা অধিদফতর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তি থেকেই এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারই প্রথম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন ও কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে।
তবে নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয়ভাবে অংশ না নিয়ে উপজেলা কমিটির মাধ্যমে ভর্তির লটারি সম্পন্ন করতে পারবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।