যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক ড. মো: কোরবান আলী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ০৩ (তিন) বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদন ক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. সুমন চন্দ্র মোহন্ত এর উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে মেয়াদ আগামী ১৭/০২/২০২৩ খ্রি. তারিখে শেষ হবে বিধায় ১৮/০২/২০২৩ খ্রি. তারিখ হতে উক্ত বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক ড. মো: কোরবান আলী কে যবিপ্রবি আইন,২০০১ এর ২৫ (৩) ধারা অনুযায়ী পরবর্তী ০৩(তিন) বছরের জন্য রসায়ন বিভাগের ‘চেয়ারম্যান’ এর দায়িত্ব প্রদান করা হলো।তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।