শাবির প্রথম ছাত্রীহলের ক্রীড়া সপ্তাহ শুরু
শাবির প্রথম ছাত্রীহলের ক্রীড়া সপ্তাহ শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক প্রথম ছাত্রীহলের ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় প্রথম ছাত্রীহল সংলগ্ন মাঠে এ ক্রীড়া সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়। হলটির ভারপ্রাপ্ত প্রভোস্ট মাছুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন।
এসময় আরো উপস্থিত ছিলেন হলটির সহকারী প্রভোস্ট জোবায়দা গুলশান আরা এবং সাদিয়া খানম। ক্রীড়া সপ্তাহে হলটির পক্ষ থেকে বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
এরমধ্যে শিক্ষার্থীদের জন্য ভারসাম্য দৌঁড়, সুঁইসুতা দৌঁড়, বিস্কুট দৌঁড়, লুডু, হাড়ি ভাঙ্গা, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন এবং পিলোপাসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের বারে গোল, লুডু ফাইনাল, ক্যারাম ফাইনাল এবং ব্যাডমিন্টন ফাইনাল খেলার আয়োজন করা হয়।
হলটির ভারপ্রাপ্ত প্রভোস্ট মাছুমা আক্তার বলেন, আমাদের প্রথম ছাত্রীহলের আয়োজনে ক্রীড়া সপ্তাহ শুরু হয়েছে। এতে হলটির সকল ছাত্রী, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ইনডোর এবং আউটডোর খেলার আয়োজন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।