ফাইল ছবি
ফাইল ছবি
এখন আর শিক্ষায় বয়সসীমা থাকবে না, সব বয়সীরাই শিক্ষার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এখন আর শিক্ষার বয়স থাকবে না। যে কোনো বয়সে একজন ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা গ্রহণ করতে পারবে, এ সুযোগ আমরা করে দিতে চাই।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেশের শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তন আনার চেষ্টা করছিলাম দীর্ঘদিন থেকে। এখন শিক্ষা ব্যবস্থায় শুধু পরিবর্তন নয়, রূপান্তরের কথা বলছি। কারণ এখন আর পরিবর্তন দিয়ে কোনো কাজ হবে না।
আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষা ব্যবস্থায় একটা রূপান্তর ঘটাতে হবে। আর সেই রূপান্তর ঘটানো জন্য আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে আসছি। আমাদের শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসছি।
মন্ত্রী বলেন, এখন শিক্ষার্থীরা করে করে শিখবে, অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে, মূল্যয়ান পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয় থাকবে না, আমরা চাই, শিক্ষা হবে আনন্দময়। এর মধ্য দিয়ে তার প্রযুক্তি শুধুমাত্র ব্যবহার নয়, প্রযুক্তিতে দক্ষ হবে এবং তারা মানবিক ও সৃজনশীল মানুষ হবে।
তাদের দেশের সুনাগরিক এবং বিশ্ব নাগরিক হিসেবে গড়তে হবে। দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার এবং তার সার্বিক নির্দেশনায় আমরা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছি।
আমরা চাঁদপুরেও প্রযুক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি। এখানে পাইলট প্রকল্প হিসেবে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে নেওয়া হয়েছে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের ১০ জন করে মোট ৩০ শিক্ষার্থীকে রোবটিক্স শেখানো হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।