
সরকারি স্কুলগুলোতে ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে আগামীকাল বুধবার লটারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মাউশির অফিস আদেশে বলা হয়, আগামীকাল বুধবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং ১৯ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগর ও জেলা পর্যায়) ভর্তির লক্ষ্যে ডিজিটাল লটারি হবে। লটারির পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা (https://gsa.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল দেখতে পারবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।