সাতক্ষীরায় বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে ৫ টি ঘর পুড়ে গেছে
সাতক্ষীরায় বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে ৫ টি ঘর পুড়ে গেছে
আশাশুনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের ৫ টি ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের শ্রীকলস গ্রামের মৃত আফিল গাজীর ছেলে জয়নাল হোসেন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আশাশুনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তাদের ২টি বসত ঘর, ২টি রান্না ঘর ও ১ টি বাথরুমে আগুন লেগেছিল।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেলেও প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন জানান, তিনি আগুন নেভাতে কাজ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রাথমিক ভাবে চাউল, কাপড় চোপড় ও সন্তানদের পড়ার জন্য ক্লাসের বই দিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।