
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে প্রাপ্ত পত্রের আলোকে’ ইউজিসি স্বর্ণপদক’২০২০ (শুধুমাত্র পাঠ্যপুস্তক)-এর জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণকে তাঁদের মৌলিক গবেষণামূলক প্রবন্ধ/পাঠ্যপুস্তক/ গবেষণামূলক বা পর্যালোচনামূলক পুস্তকের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রতি বছর ‘ইউজিসি
স্বর্ণপদক’ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে প্রকাশিত শুধুমাত্র শুধুমাত্র পাঠ্যপুস্তকের জন্য ইউজিসি স্বর্ণপদক’ ২০২০ প্রদানের লক্ষ্যে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের নিকট থেকে কমিশনের নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
আগ্রহী শিক্ষকগণকে (বাংলা ও ইংরেজিতে) নির্ধারিত
তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর মো. ওহিদুজ্জামান এর নিকট দরখাস্ত পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
নীতিমালা, সম্মতিপত্রের নমুনা ও আবেদন পত্রের ছক ইউজিসির ওয়েবসাইট www.ugc.gov.bd -এর সম্মাননা সেবাবক্সে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৮ অক্টোবর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।