
আজ (০৯ জুন ২০২১ ,বুধবার ) Institutional Quality Assurance Cell (IQAC) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ভার্চুয়াল Workshop on Curriculum & Self Assessment সম্পন্ন হয়েছে। উক্ত Workshop -এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Workshop -এ Resource Person হিসেবে উপস্থিত ছিলেন IQAC, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান এবং IQAC -এর অতিরিক্ত পরিচালক এবং সমাজকর্ম বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা।
Moderator হিসেবে উপস্থিত ছিলেন IQAC -এর অতিরিক্ত পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইন-উল হুদা।
Workshop এ আরো উপস্থিত ছিলেন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম ও রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।