পহেলে নভেম্বর (মঙ্গলবার) থেকে পরিসংখ্যান বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জরুরী মেডিসিন বিনামূল্যে প্রদান করা হবে।

গত ৩১ অক্টোবর বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. আশরাফ উল আলমের উদ্যোগ ও ব্যবস্থাপনায় বিভাগের সেমিনারে ফ্রিতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ঔষধসামগ্রী সরবরাহ করার এই ব্যবস্থা চালু করা হয়।

অনেকসময় ফুড পয়জনিং,গ্যাস্ট্রিকজনিত সমস্যা,এ্যালার্জি,ঠান্ডা কাশি,ডি-হাইড্রেশান জনিত সমস্যা বা অসুস্থতা ক্লাস বা পরীক্ষা চলাকালীন শুরু হয়ে যেতে পারে।সবসময় মেডিকেল সেন্টারে যাওয়ার সুযোগ বা সময় হয়ে ওঠে না,বা ঔষধ পাওয়াও যায় না। তৎক্ষনাৎ ঔষধ সরবরাহ অনেক সময় জরুরী হয়ে পরে। বিশেষ করে একাডেমিক ভবনের উপরের দিকে যেসকল বিভাগ অবস্থিত সেসকল বিভাগের শিক্ষার্থীদের একটি গ্যাসের ঔষধ বা একটি নাপার জন্য নিচে যাওয়া হয়ে ওঠে না বিধায় ক্লাসেই অসুস্থ হয়ে পরে অনেকে।
এসকল সমস্যার কথা মাথায় রেখে এমন উদ্যোগ এবং আয়োজন নিঃসন্দেহে একটি অসাধারণ ভালো কাজের পরিচয় হয়ে থাকবে। শুধুমাত্র পরিসংখ্যান বিভাগ নয়,সকল বিভাগের সবার জন্যই এই ফ্রি মেডিকেল সার্ভিস উন্মুক্ত থাকবে। এখানে নাপা,এন্টাসিড,এ্যালার্জির ঔষধ,ঠান্ডার ঔষধ,স্যালাইন,এন্টিসেপটিক,ব্যান্ডেজ,তুলা,ডায়রিয়ার ঔষধ,বমির ঔষধ সহ যাবতীয় সচরাচর প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা রয়েছে। যে কেউ চাইলেই প্রয়োজন মতো ঔষধ বিনামূল্যে এখান থেকে নিয়ে যেতে পারবে।

অধ্যাপক আশরাফ-উল-আলম বলেন, ‘আমাদের অনেক শিক্ষার্থী প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। সেই পরিপ্রেক্ষিতে নিজ উদ্যোগে তাদের জরুরি প্রয়োজনে একটি স্যালাইন বা একটি নাপা ট্যাবলেট এমন জরুরি মেডিসিন সেবা চালুর ব্যবস্থা করেছি।’
গতকাল ৩১ অক্টোবর থেকে এই মেডিকেল সেবাটি চালু করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামসুন নাহার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন, সহকারী প্রক্টর এবং বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, আব্দুল বাতেনসহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।