
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী উৎসব ৬ ফেব্রুয়ারী (সোমবার) উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মোঃ আরাফাত ইসলাম আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসাইন এবং জবি চলচ্চিত্র সংসদের এলামনাইবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক নিলয় দেব।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ১১টি শটফিল্ম প্রদর্শনী হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শটফিল্মগুলো প্রদর্শন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।