
ঢাকাসহ সারা দেশের সরকারি প্রাথমিক স্কুলগুলোতে জানুয়ারি থেকে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তি শুরু হবে। পার্শ্ববর্তী বিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিনা খরচে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।
ভর্তির পর তাদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে অনেক স্কুল, কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। অনেক শিক্ষার্থী তার নিজ গ্রামের বাড়িতে চলে গেছে। শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে সে জন্য চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে।
ভর্তির জন্য শিক্ষার্থীর জন্ম-নিবন্ধন, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), আগের ক্লাসের রেজাল্ট সিট নিয়ে গেলেই হবে। যদি সে আগে অন্য স্কুলের শিক্ষার্থী হয়ে থাকে তাহলে ভর্তির সময় আগের বইখাতা, ডায়ারি সঙ্গে আনতে হবে।
ঢাকা জেলা প্রাথমিকের শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার শিখা বলেন, নতুন বছরের ভর্তি আগামী জানুয়ারি থেকে শুরু করা হবে। বিনা খরচে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ভর্তির জন্য শিক্ষার্থীদের কোনো ধরনের পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।