
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ।
গতবার ছিল ৮২ দশমিক ৫১ শতাংশ। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনের পর ভার্চুয়ালি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার দাখিলে মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ৯২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পাস করেছে দুই লাখ ৭২ হাজার ৭২২ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।