অলিউর রহমান মেরাজ প্রতিনিধি নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
নবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশের আয়োজন করা হয় ।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের সভাপতি মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক ।
এছাড়াও বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইউপি সদস্য ইসাহাক আলী, আঃ মান্নান, আঃ মাবুদ, সহকারী শিক্ষক শাহাজাহান ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন ।অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজউদ্দিন, সাইফুল ইসলাম, শিক্ষিকা জয়গুন নাহার, রমা দেবী, রিক্তা রানী মন্ডল, মুক্তি রানী ভৌমিক সহ শিক্ষার্থীদের অভিভাবক গন উপস্থিত ছিলেন ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।