
দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে পেছানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
শুক্রবার (৫ নভেম্বর) ভর্তি পরিচালনা কমিটির মুখপাত্র ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আবু হাসান বলেন, পরিবহন ধর্মঘটের কারণে আগামী ৭ নভেম্বরে অনুষ্ঠিতব্য এ ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ২০ নভেম্বর ও ৮ নভেম্বরে অনুষ্ঠিতব্য পরীক্ষা আগামী ২১ নভেম্বরে নেওয়া হয়েছে।
এছাড়া বাকি সময়সূচি আগেরমত থাকবে বলেও জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।