
দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ও লক্ষ্মীপুজা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (১০ অক্টোবর) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২ অক্টোবর ( রবিবার) হতে ৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ৫ অক্টোবর (বুধবার) হতে ৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকার বিষয়টি জানানো হয়। ক্যাম্পাস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু ছিল।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বন্ধের পর পরীক্ষার কথা বিবেচনায় যথারীতি খোলা ছিল জবির এরমাত্র ছাত্রীহল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।