
আমি উমানন্দ রায় পিতা সর্বানন্দ রায় হাসনাবাদ নাগেশ্বরী কুড়িগ্রাম আমি সিনিয়র শিক্ষক হাসনাবাদ জনতা বিদ্যা বিতান।গত ৬ মে বহুল প্রচলিত দৈনিক সাতমাথা পত্রিকা “নাগেশ্বরীতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ফ্যাসিস্ট কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ” শিরোনাম একটি নিউজ প্রকাশ হয়, যা আমার দৃষ্টিগোচর হয়েছে।গত কয়েকদিন যাবত বিভিন্ন অনলাইন পোর্টালে আমার নামে মিথ্যা বানোয়াট ও অসত্য সংবাদ প্রকাশের শিরোনাম আমার নজরে এসেছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, আমি ওইসব অভিযোগে অভিযুক্ত নই।সরকারি বিধি মোতাবেক বিদ্যালয়ের কমিটি আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করেন।কিন্তু একটি কুচক্রি মহলের কারণে বিদ্যালয় গিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না।কে বা কাহারা আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকের মাধ্যমে অসত্য সংবাদ প্রকাশ করেন।আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক,
উমানন্দ রায়
সিনিয়র শিক্ষক হাসনাবাদ জনতা বিদ্যা বিতান
নাগেশ্বরী (কুড়িগ্রাম)।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।